About Us
আমাদের সম্পর্কে
OUTFILO
ভালো স্টাইল মানেই বেশি খরচ, এই ধারণা আমরা বিশ্বাস করি না। OUTFILO এমন একটি ফ্যাশন ব্র্যান্ড, যেখানে ছেলে, মেয়ে, কিডস ও কাপলদের জন্য রয়েছে ব্র্যান্ড-নিউ পোশাকের সংগ্রহ। আমাদের লক্ষ্য আন্তর্জাতিক ফ্যাশনকে আপনার নাগালের মধ্যে নিয়ে আসা।
আমাদের গল্প
আমরা শুরু করেছিলাম একটি সহজ প্রশ্ন থেকে: "ভালো পোশাক কি সবার নাগালে পাওয়া যায় না? আবার পাওয়া গেলেও এত কখরচ কেন?” সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই OUTFILO-র জন্ম।
আমাদের কালেকশন
OUTFILO-তে পাবেন সবার জন্য পোশাক:
- ছেলেদের ও মেয়েদের আধুনিক ও স্টাইলিশ পোশাক
- কিডস কালেকশন, আরামদায়ক ও মানসম্পন্ন
- কাপল কালেকশন, একসাথে পরার মতো ম্যাচিং স্টাইল
- সব পণ্যই ব্র্যান্ড-নিউ, প্রিমিয়াম ফ্যাব্রিকে তৈরি
আমাদের বিশেষত্ব: কোরিয়ান থ্রিফটেড শার্ট
ব্র্যান্ড-নিউ কালেকশনের পাশাপাশি কোরিয়ান থ্রিফটেড শার্ট নিয়ে আমরা বিশেষভাবে কাজ করি। প্রতিটি শার্ট আমরা নিজ হাতে বাছাই করি, কারণ আমাদের কাছে পোশাক মানে শুধু কাপড় নয়। মান, ডিজাইন, স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্য, সবকিছু যাচাই করেই তবে সেটি আপনার কাছে পৌঁছায়।
থ্রিফটেড শার্টের স্টক সীমিত, তাই আপনার স্টাইল হবে সত্যিই আলাদা।
আপনি কী পাবেন
- সাশ্রয়ী দামে আন্তর্জাতিক স্টাইলের পোশাক
- পুরো পরিবারের জন্য এক জায়গায় কালেকশন
- হাতে বাছাই করা, মান যাচাই করা কোরিয়ান থ্রিফটেড শার্ট
আমাদের পথচলা ও ভবিষ্যৎ
আপনাদের চাহিদা ও পছন্দের সঙ্গে তাল মিলিয়ে আমরা প্রতিনিয়ত নতুন ক্যাটাগরি ও কালেকশন যুক্ত করছি। আর সময়ের সঙ্গে নিজেদের তৈরি কালেকশন নিয়ে আসার স্বপ্নও আমাদের আছে।
Mohiuzzaman Rafi
I’m MOHIUZZAMAN RAFI , the founder of OUTFILO. as an ordinary shopper, I noticed that good-quality, well-designed clothing often costs far too much, while cheaper options leave you worried about quality. That problem stayed with me. I wanted to build a place where everyone, men, women, kids, and couples, could find quality clothing at a fair price. That’s how OUTFILO began. My goal is simple: good style should be within everyone’s reach.